ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ কোটির বেশি স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

সারাদেশে এখন পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি কার্ড।

এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড। এখন পর্যন্ত বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ৪০৪টি নির্বাচনী থানা ও উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি।

বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া নাগরিক ১ হাজার ২৪৩ জন।

এই হিসাবে এখনো প্রায় সাড়ে ৫ কোটি ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছেন।

ট্যাগ : নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৭ কোটির বেশি স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সারাদেশে এখন পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি কার্ড।

এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড। এখন পর্যন্ত বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ৪০৪টি নির্বাচনী থানা ও উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি।

বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া নাগরিক ১ হাজার ২৪৩ জন।

এই হিসাবে এখনো প্রায় সাড়ে ৫ কোটি ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ