ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল: ফিফা

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বজুড়ে এ নিয়ে বিতর্কের মধ্যেই ফিফার রেফারিপ্রধান পিয়েরলুইজি কলিনা সংস্থাটির অবস্থান পরিষ্কার করেছেন।

কলিনা বলেন, ফুটবলে সময় অপচয় কমানো এবং খেলাকে আরও শৃঙ্খল করতে কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। আক্রমণভাগের খেলোয়াড়রা যদি বলের প্রতি আগ্রহ না দেখিয়ে প্রতিপক্ষকে ইচ্ছাকৃতভাবে বাধা দেন, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।

তার মতে, কোনো খেলোয়াড় শুধু নিজের জায়গা ধরে রাখলে সেটি ফাউল নয়। তবে বলের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে প্রতিপক্ষের গতিবিধি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নড়াচড়া করলে রেফারি এবং প্রয়োজন হলে ভিএআরের সেটি পরীক্ষা করা উচিত।

গোলরক্ষকদের সুরক্ষার বিষয়েও জোর দেন কলিনা। তিনি বলেন, কোনো কৌশলের উদ্দেশ্য যদি প্রতিপক্ষ গোলরক্ষককে গোল রক্ষা করতে বাধা দেওয়া হয়, তাহলে সেটি শাস্তিযোগ্য হতে পারে। কোচ ও খেলোয়াড়দের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। তাই এমন ঘটনায় ফাউল দেওয়া হলে তা বিস্ময়কর হওয়া উচিত নয়।

ফিফার রেফারিপ্রধান সময় অপচয় রোধে নেওয়া নতুন পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন। তিনি বলেন, গোল কিক, থ্রো-ইন ও খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে। একই সঙ্গে কোনো খেলোয়াড় চোট পেলে তাকে নির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে।

কলিনার দাবি, এসব পদক্ষেপ কার্যকর হয়েছে এবং আধুনিক ফুটবলের গতি ধরে রাখতে সহায়তা করছে। নতুন নিয়মগুলোকে ইতিবাচক পরিবর্তন হিসেবেও দেখছেন তিনি।

বাংলাদেশ সময় গত সোমবার রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল জার্মানি ও প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে জার্মানির ডিফেন্ডার জোনাথান টাহ হেডে বল জালে পাঠান। গোলের পর জার্মান খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে রেফারি পরে ভিডিও সহকারী রেফারির সহায়তা নেন। রিপ্লেতে দেখা যায়, গোলের আগমুহূর্তে জার্মানির আরেক খেলোয়াড় ভালডেমার আন্টন প্যারাগুয়ের গোলরক্ষক রলান্দো হিলকে বাধা দেন। স্পর্শটি সামান্য মনে হলেও নিয়ম অনুযায়ী রেফারি গোলটি বাতিল করেন।

এই সিদ্ধান্তের পর জার্মান শিবিরে হতাশা নেমে আসে। ফুটবল বিশ্বেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই সামান্য স্পর্শের কারণে গোল বাতিলের সিদ্ধান্তকে কঠোর বলে মন্তব্য করেন।

তবে বিতর্কের মধ্যেই ফিফা জানিয়েছে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক ছিল। সংস্থাটি মনে করছে, আক্রমণভাগের খেলোয়াড়দের উদ্দেশ্যমূলক বাধা এবং গোলরক্ষকের চলাচলে প্রভাব ফেলার ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা জার্মানি প্যারাগুয়ে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল: ফিফা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বজুড়ে এ নিয়ে বিতর্কের মধ্যেই ফিফার রেফারিপ্রধান পিয়েরলুইজি কলিনা সংস্থাটির অবস্থান পরিষ্কার করেছেন।

কলিনা বলেন, ফুটবলে সময় অপচয় কমানো এবং খেলাকে আরও শৃঙ্খল করতে কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। আক্রমণভাগের খেলোয়াড়রা যদি বলের প্রতি আগ্রহ না দেখিয়ে প্রতিপক্ষকে ইচ্ছাকৃতভাবে বাধা দেন, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।

তার মতে, কোনো খেলোয়াড় শুধু নিজের জায়গা ধরে রাখলে সেটি ফাউল নয়। তবে বলের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে প্রতিপক্ষের গতিবিধি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নড়াচড়া করলে রেফারি এবং প্রয়োজন হলে ভিএআরের সেটি পরীক্ষা করা উচিত।

গোলরক্ষকদের সুরক্ষার বিষয়েও জোর দেন কলিনা। তিনি বলেন, কোনো কৌশলের উদ্দেশ্য যদি প্রতিপক্ষ গোলরক্ষককে গোল রক্ষা করতে বাধা দেওয়া হয়, তাহলে সেটি শাস্তিযোগ্য হতে পারে। কোচ ও খেলোয়াড়দের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। তাই এমন ঘটনায় ফাউল দেওয়া হলে তা বিস্ময়কর হওয়া উচিত নয়।

ফিফার রেফারিপ্রধান সময় অপচয় রোধে নেওয়া নতুন পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন। তিনি বলেন, গোল কিক, থ্রো-ইন ও খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে। একই সঙ্গে কোনো খেলোয়াড় চোট পেলে তাকে নির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে।

কলিনার দাবি, এসব পদক্ষেপ কার্যকর হয়েছে এবং আধুনিক ফুটবলের গতি ধরে রাখতে সহায়তা করছে। নতুন নিয়মগুলোকে ইতিবাচক পরিবর্তন হিসেবেও দেখছেন তিনি।

বাংলাদেশ সময় গত সোমবার রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল জার্মানি ও প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে জার্মানির ডিফেন্ডার জোনাথান টাহ হেডে বল জালে পাঠান। গোলের পর জার্মান খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে রেফারি পরে ভিডিও সহকারী রেফারির সহায়তা নেন। রিপ্লেতে দেখা যায়, গোলের আগমুহূর্তে জার্মানির আরেক খেলোয়াড় ভালডেমার আন্টন প্যারাগুয়ের গোলরক্ষক রলান্দো হিলকে বাধা দেন। স্পর্শটি সামান্য মনে হলেও নিয়ম অনুযায়ী রেফারি গোলটি বাতিল করেন।

এই সিদ্ধান্তের পর জার্মান শিবিরে হতাশা নেমে আসে। ফুটবল বিশ্বেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই সামান্য স্পর্শের কারণে গোল বাতিলের সিদ্ধান্তকে কঠোর বলে মন্তব্য করেন।

তবে বিতর্কের মধ্যেই ফিফা জানিয়েছে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক ছিল। সংস্থাটি মনে করছে, আক্রমণভাগের খেলোয়াড়দের উদ্দেশ্যমূলক বাধা এবং গোলরক্ষকের চলাচলে প্রভাব ফেলার ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ