৭ কোটির বেশি স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি
সারাদেশে এখন পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।বুধবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।ইসি সূত্রে জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি কার্ড।[BANGVIEWS-POST:1008]এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড। এখন পর্যন্ত বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।অন্যদিকে ৪০৪টি নির্বাচনী থানা ও উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি।[BANGVIEWS-POST:1002]বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া নাগরিক ১ হাজার ২৪৩ জন।এই হিসাবে এখনো প্রায় সাড়ে ৫ কোটি ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছেন।