ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার বেড়ে ২৫

ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জে পুলিশের টহল দলের ওপর হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। হামলার ঘটনায় করা মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। এর আগে একই ঘটনায় আটক সাতজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল।

এ সময় এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটি থামানোর চেষ্টা করে। অভিযোগ রয়েছে, তখন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : গোপালগঞ্জ যুবলীগ ছাত্রলীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার বেড়ে ২৫

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জে পুলিশের টহল দলের ওপর হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। হামলার ঘটনায় করা মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। এর আগে একই ঘটনায় আটক সাতজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল।

এ সময় এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটি থামানোর চেষ্টা করে। অভিযোগ রয়েছে, তখন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ