আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবির সদস্য মোতায়েন ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্যসমূহ