ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

ফাইল ছবি
ফলো করুন

প্রবাসে দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলো সুসংহত করার লক্ষ্যে ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ উপকমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন মনিরা শারমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে উপকমিটিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।

উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

ট্যাগ : এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রবাসে দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলো সুসংহত করার লক্ষ্যে ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ উপকমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন মনিরা শারমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে উপকমিটিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।

উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ