ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

ছবি: সংগৃহীত
ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতির মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে ডাকাতদের কবলে পড়লেও তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি।

ঘটনার সময় ফেসবুক লাইভে এসে নিজের পরিস্থিতি তুলে ধরেন রফিকুল ইসলাম মাদানী। তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানীর বর্ণনা অনুযায়ী, তাঁর গাড়িটি ডাকাতদের অবস্থান থেকে কিছুটা দূরে থাকায় তিনি বিপদ থেকে রক্ষা পান। ডাকাতদের দেখতে পেয়ে তাঁর গাড়িচালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে নেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় পাকুন্ডা এলাকায় এ ঘটনার মুখোমুখি হন তিনি। তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষার আকুতি জানান এই ইসলামি বক্তা।

ঘটনার বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ : নারায়ণগঞ্জ রফিকুল ইসলাম মাদানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতির মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে ডাকাতদের কবলে পড়লেও তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি।

ঘটনার সময় ফেসবুক লাইভে এসে নিজের পরিস্থিতি তুলে ধরেন রফিকুল ইসলাম মাদানী। তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানীর বর্ণনা অনুযায়ী, তাঁর গাড়িটি ডাকাতদের অবস্থান থেকে কিছুটা দূরে থাকায় তিনি বিপদ থেকে রক্ষা পান। ডাকাতদের দেখতে পেয়ে তাঁর গাড়িচালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে নেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় পাকুন্ডা এলাকায় এ ঘটনার মুখোমুখি হন তিনি। তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষার আকুতি জানান এই ইসলামি বক্তা।

ঘটনার বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ