ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দাবিতে সাজেকে সড়ক অবরোধ, পঞ্চম দিনেও বন্ধ পর্যটনকেন্দ্র

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ রয়েছে। তিন দফা দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পঞ্চম দিনে গড়িয়েছে। গত ২২ অক্টোবর থেকে চলা এই কর্মসূচির কারণে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীদের দাবি, সাজেক এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে। দাবিগুলো হলো—সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে অপসারণ, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এদিকে, অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

অন্যদিকে, রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। পর্যটনকেন্দ্রটির কার্যক্রম ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ট্যাগ : রাঙামাটি সাজেক ভ্যালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তিন দাবিতে সাজেকে সড়ক অবরোধ, পঞ্চম দিনেও বন্ধ পর্যটনকেন্দ্র

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ রয়েছে। তিন দফা দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পঞ্চম দিনে গড়িয়েছে। গত ২২ অক্টোবর থেকে চলা এই কর্মসূচির কারণে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীদের দাবি, সাজেক এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে। দাবিগুলো হলো—সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে অপসারণ, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এদিকে, অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

অন্যদিকে, রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। পর্যটনকেন্দ্রটির কার্যক্রম ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ