কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তী সময়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের টানা প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তালহা বিন জসিম আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
মন্তব্যসমূহ