ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগ বিভ্রাটের কারণে দেশটির সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের নতুন করে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আকস্মিক এই সিদ্ধান্তে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। এতে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা জারি করে এফএএ। বাংলাদেশ সময় তখন ১৪ নভেম্বর।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, যেসব উড়োজাহাজ ইতিমধ্যে আকাশে রয়েছে, সেগুলোকে নিজ নিজ গন্তব্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হওয়ার তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা সমস্যার উৎস শনাক্ত করতে কাজ করছেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধের ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য স্থগিত করেছিল এফএএ।

এর আগে শিকাগোতেও একই ধরনের সমস্যার কারণে সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সংস্থাটি। ওই ঘটনায় নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল এফএএ।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অবকাঠামো ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে। পুরোনো যন্ত্রপাতি, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এই খাতের কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো অবকাঠামো আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ। এ প্রকল্প বাস্তবায়নে গত বছর মার্কিন কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। তবে আধুনিকায়নের কাজ এগিয়ে নিতে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউসের পক্ষ থেকে আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত ৩০১০ কোটি ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান!

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগ বিভ্রাটের কারণে দেশটির সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের নতুন করে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আকস্মিক এই সিদ্ধান্তে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। এতে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা জারি করে এফএএ। বাংলাদেশ সময় তখন ১৪ নভেম্বর।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, যেসব উড়োজাহাজ ইতিমধ্যে আকাশে রয়েছে, সেগুলোকে নিজ নিজ গন্তব্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হওয়ার তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা সমস্যার উৎস শনাক্ত করতে কাজ করছেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধের ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য স্থগিত করেছিল এফএএ।

এর আগে শিকাগোতেও একই ধরনের সমস্যার কারণে সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সংস্থাটি। ওই ঘটনায় নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল এফএএ।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অবকাঠামো ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে। পুরোনো যন্ত্রপাতি, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এই খাতের কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো অবকাঠামো আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ। এ প্রকল্প বাস্তবায়নে গত বছর মার্কিন কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। তবে আধুনিকায়নের কাজ এগিয়ে নিতে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউসের পক্ষ থেকে আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত ৩০১০ কোটি ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ