কাকরাইল মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিনের ইন্তেকাল
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম এবং দেশি তাশকিলের জিম্মাদার ডাক্তার সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল রাত ২টা ৫০ মিনিটে মোমেনশাহীর গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি ইন্তেকাল করেন।
ডাক্তার সাইফুদ্দিন দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন মরহুমের জীবনের সকল ইলমি খেদমত, দ্বীনি মেহনত ও কোরবানি কবুল করেন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দ্বীনি সাথিদের সবরে জামিল দান করেন। আমিন।
মন্তব্যসমূহ