দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ঘোষণা অনুযায়ী, গত রোববার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর নতুন দরেই বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যারেটের সোনা।
সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গত রোববার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বর্তমানে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। তবে সোনার দাম নিয়মিত ওঠানামা করায় নতুন মূল্য নির্ধারণের ঘোষণা এলে বাজারদরে পরিবর্তন আসতে পারে।
মন্তব্যসমূহ