ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত
ফলো করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)। দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ : টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)। দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ