ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বান

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের উচ্চশিক্ষিত বেকারত্ব কমানো এবং দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা। এ জন্য উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিকভাবে সাজাতে হবে, যাতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা যায় এবং কেউ বেকার না থাকে।

দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনার প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি খাতে আধুনিক ও উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত ও কর্মক্ষম কর্মী তৈরির পরামর্শ দেন তিনি।

এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় কমাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের শিক্ষা খরচ মওকুফ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম প্রতিষ্ঠানটির সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিকে অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা চলছে। প্রতিবছর মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফির ওপর বিভিন্ন হারে ছাড় বা বৃত্তি দেওয়া হয়, যার গড় পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশের উচ্চশিক্ষিত বেকারত্ব কমানো এবং দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা। এ জন্য উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিকভাবে সাজাতে হবে, যাতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা যায় এবং কেউ বেকার না থাকে।

দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনার প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি খাতে আধুনিক ও উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত ও কর্মক্ষম কর্মী তৈরির পরামর্শ দেন তিনি।

এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় কমাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের শিক্ষা খরচ মওকুফ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম প্রতিষ্ঠানটির সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিকে অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা চলছে। প্রতিবছর মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফির ওপর বিভিন্ন হারে ছাড় বা বৃত্তি দেওয়া হয়, যার গড় পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ