ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘শুধুই সরি বলা যথেষ্ট নয়’, বিকৃত ভিডিও নিয়ে পরীমনির ক্ষোভ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিকৃত এআই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করেই দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে তার আপত্তিকর বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। চ্যানেলটির পেজ হ্যাক হওয়ার ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

গতকাল রাতে ফেসবুক লাইভে এসে পরীমনি এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা ও কটূক্তির জবাব দেন তিনি। লাইভে ক্ষোভের বশে কয়েকবার গালিও দেন অভিনেত্রী।

চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

পরীমনি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের হলেও এবার ওই টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তার মতে, এমন ঘটনায় কেবল দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।

ভিডিওটি নিয়ে অনলাইনে মাতামাতি করা ব্যক্তিদের উদ্দেশেও কটাক্ষ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির ভাষ্য, যাদের বোধবুদ্ধি রয়েছে, তারা ভিডিওটি দেখার পর এড়িয়ে গেছেন। অন্যদিকে, যাদের মানসিকতা নিচু, তারাই বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা চালিয়ে গেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলো দেখে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হয়েছিল। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও পোস্ট করেছে। এ ঘটনায় চ্যানেলটি দুঃখ প্রকাশ করে।

ফেসবুক লাইভে আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন পরীমনি। তবে পরে তিনি নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন। আজ সকালে এ নিয়ে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

ট্যাগ : পরীমনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘শুধুই সরি বলা যথেষ্ট নয়’, বিকৃত ভিডিও নিয়ে পরীমনির ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বিকৃত এআই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করেই দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে তার আপত্তিকর বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। চ্যানেলটির পেজ হ্যাক হওয়ার ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

গতকাল রাতে ফেসবুক লাইভে এসে পরীমনি এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা ও কটূক্তির জবাব দেন তিনি। লাইভে ক্ষোভের বশে কয়েকবার গালিও দেন অভিনেত্রী।

চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

পরীমনি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের হলেও এবার ওই টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তার মতে, এমন ঘটনায় কেবল দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।

ভিডিওটি নিয়ে অনলাইনে মাতামাতি করা ব্যক্তিদের উদ্দেশেও কটাক্ষ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির ভাষ্য, যাদের বোধবুদ্ধি রয়েছে, তারা ভিডিওটি দেখার পর এড়িয়ে গেছেন। অন্যদিকে, যাদের মানসিকতা নিচু, তারাই বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা চালিয়ে গেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলো দেখে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হয়েছিল। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও পোস্ট করেছে। এ ঘটনায় চ্যানেলটি দুঃখ প্রকাশ করে।

ফেসবুক লাইভে আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন পরীমনি। তবে পরে তিনি নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন। আজ সকালে এ নিয়ে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ