ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বই তিনটির মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।

সংগ্রহের জন্য নির্ধারিত বই তিনটি হলো প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।

নথি পর্যালোচনায় দেখা গেছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে বইগুলো সংগ্রহের বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে দেশের মেডিকেল কলেজগুলোর লাইব্রেরিতে সেগুলো সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

ওই আবেদনে প্রতিমন্ত্রী এম এ মুহিত নিজ হাতে স্বাক্ষর করে, তারিখ ও সরকারি সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। পরবর্তী সময়ে প্রতিমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।

প্রকাশনা সংস্থার আবেদনে বলা হয়, চিকিৎসাসেবায় নিয়োজিত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পড়া সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে একই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও ব্যাপক আলোচনার পর ৬ জুলাই তা বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশনা বাতিলের প্রায় তিন মাস পর মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরিতে বইগুলো রাখার নতুন নির্দেশনা এলো।

সরকারি অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সংগ্রহের নির্দেশ দেওয়ার নজির আগেও রয়েছে। ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল। এর আগে ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক আমলার লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।

ট্যাগ : জিয়াউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয় খালেদা জিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বই তিনটির মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।

সংগ্রহের জন্য নির্ধারিত বই তিনটি হলো প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।

নথি পর্যালোচনায় দেখা গেছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে বইগুলো সংগ্রহের বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে দেশের মেডিকেল কলেজগুলোর লাইব্রেরিতে সেগুলো সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

ওই আবেদনে প্রতিমন্ত্রী এম এ মুহিত নিজ হাতে স্বাক্ষর করে, তারিখ ও সরকারি সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। পরবর্তী সময়ে প্রতিমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।

প্রকাশনা সংস্থার আবেদনে বলা হয়, চিকিৎসাসেবায় নিয়োজিত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পড়া সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে একই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও ব্যাপক আলোচনার পর ৬ জুলাই তা বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশনা বাতিলের প্রায় তিন মাস পর মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরিতে বইগুলো রাখার নতুন নির্দেশনা এলো।

সরকারি অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সংগ্রহের নির্দেশ দেওয়ার নজির আগেও রয়েছে। ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল। এর আগে ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক আমলার লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ