ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

ছবি: সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুনে আরও কয়েকজন পর্যটক হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য অগ্নিকাণ্ড ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

দোলন আচার্য জানান, নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকাজের অগ্রগতির সঙ্গে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্যাগ : কক্সবাজার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস ইনানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুনে আরও কয়েকজন পর্যটক হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য অগ্নিকাণ্ড ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

দোলন আচার্য জানান, নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকাজের অগ্রগতির সঙ্গে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ