ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, মামলা ৪০টি

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৮১ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি ৪০টি মামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি ১৩১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭২ জন, মতিঝিলে ৫৮ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪০ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে আটক করা হয়। গোয়েন্দা বিভাগ আটক করেছে আরও ২ জনকে।

অভিযান চলাকালে পুলিশ ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগ : ডিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, মামলা ৪০টি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৮১ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি ৪০টি মামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি ১৩১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭২ জন, মতিঝিলে ৫৮ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪০ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে আটক করা হয়। গোয়েন্দা বিভাগ আটক করেছে আরও ২ জনকে।

অভিযান চলাকালে পুলিশ ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ