ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি-ইয়েমেন বিরোধ নিরসনে কূটনৈতিক উদ্যোগে প্রস্তুত ইরান

ফাইল ছবি
ফলো করুন

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধ পেলে শত্রুতা বন্ধে সদিচ্ছা প্রকাশের পাশাপাশি নিজেদের সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে দেশটি।

শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অবস্থানের কথা জানান।

বাঘেই বলেন, ইয়েমেনের দীর্ঘদিনের সংকট সামরিক হস্তক্ষেপ কিংবা অবরোধের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাঁর মতে, ১২ বছরের সংঘাতের অভিজ্ঞতা থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংকটের স্থায়ী সমাধানের জন্য ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্ব দেন ইরানের এই মুখপাত্র। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং আকাশ ও নৌপথে আরোপিত অন্যায় অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ইয়েমেনিদের সৌদি আরবে হামলার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার করা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বাঘেই। তাঁর দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজেদের স্বার্থ বিবেচনায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

ট্যাগ : ইরান সৌদি আরব ইসমাইল বাঘেই ইয়েমেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৌদি-ইয়েমেন বিরোধ নিরসনে কূটনৈতিক উদ্যোগে প্রস্তুত ইরান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধ পেলে শত্রুতা বন্ধে সদিচ্ছা প্রকাশের পাশাপাশি নিজেদের সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে দেশটি।

শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অবস্থানের কথা জানান।

বাঘেই বলেন, ইয়েমেনের দীর্ঘদিনের সংকট সামরিক হস্তক্ষেপ কিংবা অবরোধের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাঁর মতে, ১২ বছরের সংঘাতের অভিজ্ঞতা থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংকটের স্থায়ী সমাধানের জন্য ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্ব দেন ইরানের এই মুখপাত্র। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং আকাশ ও নৌপথে আরোপিত অন্যায় অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ইয়েমেনিদের সৌদি আরবে হামলার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার করা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বাঘেই। তাঁর দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজেদের স্বার্থ বিবেচনায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ