ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান।

সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের আয়োজন। পরদিন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা। ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং শেষ দিন ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সূচি চূড়ান্ত করা হয়।

ট্যাগ : প্রাথমিক বৃত্তি পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান।

সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের আয়োজন। পরদিন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা। ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং শেষ দিন ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সূচি চূড়ান্ত করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ