ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় কুবিতে ১০ দিনের ছুটি

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির সময়সীমা বেড়েছে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা একটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হবে। বন্ধের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছুটির সময়সূচি আগে থেকেই নির্ধারিত রয়েছে। এ কারণে নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

রেজিস্ট্রার আরও জানান, ছুটি শেষে আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।

ট্যাগ : কুমিল্লা বিশ্ববিদ্যালয় শারদীয় দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় কুবিতে ১০ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির সময়সীমা বেড়েছে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা একটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হবে। বন্ধের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছুটির সময়সূচি আগে থেকেই নির্ধারিত রয়েছে। এ কারণে নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

রেজিস্ট্রার আরও জানান, ছুটি শেষে আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ