ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছর বহিষ্কার

ছবি: সংগৃহীত
ফলো করুন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ২১ সিরিজের শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন করে রয়েছেন। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন এবং যন্ত্রকৌশল বিভাগের একজন। ২৪ সিরিজের চারজনের মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স বিভাগের একজন রয়েছেন। অন্যদিকে ২৫ সিরিজের তিনজন যথাক্রমে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। দুই শিক্ষাবর্ষের বহিষ্কারাদেশ শেষ হলে পুনঃভর্তির মাধ্যমে তারা আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ ছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব জিনিসপত্র ফেরত দেওয়া হবে।

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ অর্জনও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে পাঁচবার পর্যন্ত করা হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা উদ্বেগজনক।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছর বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ২১ সিরিজের শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন করে রয়েছেন। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন এবং যন্ত্রকৌশল বিভাগের একজন। ২৪ সিরিজের চারজনের মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স বিভাগের একজন রয়েছেন। অন্যদিকে ২৫ সিরিজের তিনজন যথাক্রমে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। দুই শিক্ষাবর্ষের বহিষ্কারাদেশ শেষ হলে পুনঃভর্তির মাধ্যমে তারা আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ ছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব জিনিসপত্র ফেরত দেওয়া হবে।

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ অর্জনও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে পাঁচবার পর্যন্ত করা হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা উদ্বেগজনক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ