ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আটটি জেনারেটরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে।

খবর পেয়ে ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে চার ইউনিটের চেষ্টায় ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুনের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়।

অগ্নিকাণ্ডে আটটি জেনারেটর এবং মার্কেটের কিছু মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ট্যাগ : অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস সাভার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আটটি জেনারেটরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে।

খবর পেয়ে ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে চার ইউনিটের চেষ্টায় ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুনের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়।

অগ্নিকাণ্ডে আটটি জেনারেটর এবং মার্কেটের কিছু মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ