ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংবিধান সংশোধনের সরকারি প্রক্রিয়ায় একমত নয় জামায়াত: গোলাম পরওয়ার

ছবি : সংগৃহিত
ফলো করুন

সংবিধান সংশোধনে সরকারের গ্রহণ করা প্রক্রিয়ার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না দলটি বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি দলের এ অবস্থান তুলে ধরেন।

এর আগে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

সংবিধান সংশোধন বিষয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।’

এ অবস্থায় সংশোধন কমিটির কাছে জামায়াত কোনো পরামর্শ বা প্রস্তাব দেবে না বলে জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের মতামত উপেক্ষা করা উচিত নয়।

বিরোধী দলের অবস্থান বিবেচনায় না নিয়ে সরকার সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ গ্রহণ করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে।

ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।’

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার সংবিধান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনের সরকারি প্রক্রিয়ায় একমত নয় জামায়াত: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবিধান সংশোধনে সরকারের গ্রহণ করা প্রক্রিয়ার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না দলটি বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি দলের এ অবস্থান তুলে ধরেন।

এর আগে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

সংবিধান সংশোধন বিষয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।’

এ অবস্থায় সংশোধন কমিটির কাছে জামায়াত কোনো পরামর্শ বা প্রস্তাব দেবে না বলে জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের মতামত উপেক্ষা করা উচিত নয়।

বিরোধী দলের অবস্থান বিবেচনায় না নিয়ে সরকার সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ গ্রহণ করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে।

ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।’

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ