দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।
মন্তব্যসমূহ