ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী |সংগৃহীত
ফলো করুন

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে পাপেট বা পুতুলনাচ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য।

ইয়াসের খান চৌধুরী বলেন, মুস্তাফা মনোয়ারের হাত ধরেই বাংলাদেশে পাপেট শিল্প আধুনিক রূপ লাভ করে। দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মুস্তাফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের প্রচারমাধ্যমকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিশেষ করে বিটিভিতে তাঁর নির্মিত কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। গণমাধ্যমের বিকাশ এবং নতুন প্রতিভা অন্বেষণে তাঁর দূরদর্শী উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, মুস্তাফা মনোয়ারের চিরবিদায় দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর বহুমাত্রিক শিল্পকর্ম ও অবদান বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই শিল্পী সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে পাপেট বা পুতুলনাচ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য।

ইয়াসের খান চৌধুরী বলেন, মুস্তাফা মনোয়ারের হাত ধরেই বাংলাদেশে পাপেট শিল্প আধুনিক রূপ লাভ করে। দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মুস্তাফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের প্রচারমাধ্যমকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিশেষ করে বিটিভিতে তাঁর নির্মিত কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। গণমাধ্যমের বিকাশ এবং নতুন প্রতিভা অন্বেষণে তাঁর দূরদর্শী উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, মুস্তাফা মনোয়ারের চিরবিদায় দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর বহুমাত্রিক শিল্পকর্ম ও অবদান বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই শিল্পী সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ