ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিম। তাঁদের সঙ্গে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কারা প্রশাসনের আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়। এর মধ্যে কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির আট দিন পর সোমবার নতুন কারা মহাপরিদর্শক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

ট্যাগ : বাংলাদেশ সেনাবাহিনী কারা অধিদপ্তর কারা মহাপরিদর্শক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিম। তাঁদের সঙ্গে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কারা প্রশাসনের আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়। এর মধ্যে কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির আট দিন পর সোমবার নতুন কারা মহাপরিদর্শক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ