ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নগদবিহীন লেনদেন বাড়াতে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর যুক্ত করার নির্দেশ

ফাইল ছবি
ফলো করুন

দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআর সেবা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। ইউনিয়ন পরিষদ পর্যায়েও জেলা প্রশাসকদের মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করা হবে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এর ফলে শহরাঞ্চলের পাশাপাশি ইউনিয়ন পরিষদভুক্ত এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল লেনদেনের আওতায় আনার উদ্যোগ আরও বিস্তৃত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ইতিমধ্যে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থার আওতায় এসেছেন। গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করা গেলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চিঠিতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ট্রেড লাইসেন্স দেওয়ার সময়ও বাংলা কিউআর সেবা যুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়েছিল। সরকারের সর্বশেষ উদ্যোগে সেই কার্যক্রম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার ইউনিয়ন পরিষদকেও এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ কার্যকর হলে প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। এতে ব্যবসায়িক কার্যক্রমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারের পরিধিও সম্প্রসারিত হতে পারে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর ট্রেড লাইসেন্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নগদবিহীন লেনদেন বাড়াতে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর যুক্ত করার নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআর সেবা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। ইউনিয়ন পরিষদ পর্যায়েও জেলা প্রশাসকদের মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করা হবে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এর ফলে শহরাঞ্চলের পাশাপাশি ইউনিয়ন পরিষদভুক্ত এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল লেনদেনের আওতায় আনার উদ্যোগ আরও বিস্তৃত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ইতিমধ্যে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থার আওতায় এসেছেন। গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করা গেলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চিঠিতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ট্রেড লাইসেন্স দেওয়ার সময়ও বাংলা কিউআর সেবা যুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়েছিল। সরকারের সর্বশেষ উদ্যোগে সেই কার্যক্রম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার ইউনিয়ন পরিষদকেও এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ কার্যকর হলে প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। এতে ব্যবসায়িক কার্যক্রমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারের পরিধিও সম্প্রসারিত হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ