ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ, মঙ্গলবারের মধ্যে ছাড়ার নির্দেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ করতে হবে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

কর্মসূচির সমর্থনে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করা হয়।

অবরোধের কারণে সাজেকের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।

তবে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন দুটি।

অবরোধ প্রত্যাহার করা হলেও সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে জেলা প্রশাসন।

পর্যটনকেন্দ্রটি কবে আবার খুলে দেওয়া হবে, সে বিষয়ে জরুরি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

ট্যাগ : সাজেক ভ্যালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ, মঙ্গলবারের মধ্যে ছাড়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ করতে হবে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

কর্মসূচির সমর্থনে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করা হয়।

অবরোধের কারণে সাজেকের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।

তবে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন দুটি।

অবরোধ প্রত্যাহার করা হলেও সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে জেলা প্রশাসন।

পর্যটনকেন্দ্রটি কবে আবার খুলে দেওয়া হবে, সে বিষয়ে জরুরি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ