ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সুলতান সালাউদ্দিন টুকুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বিতাড়িত হওয়া ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই; তারা আবারও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া হবে না।’

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটি যেভাবে সহায়তা চাইবে, বিএনপির নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সেভাবেই পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নজরদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সভায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ বরাদ্দ ও সহায়তা দেওয়া হলেও মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্ব পালনে ঘাটতি স্পষ্ট। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের কড়া বার্তা দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাঙ্গাইল শহরের তীব্র যানজট নিরসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহরে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধ করতে প্রশাসন ও পৌর প্রশাসককে কার্যকর মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে বিভক্ত করে লাল ও সবুজ রঙের অটোরিকশা চলাচলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত লাইসেন্স প্রদানের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, টাঙ্গাইলে নির্মিত নতুন পাওয়ার স্টেশনটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে, যার ফলে স্থানীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সুলতান সালাউদ্দিন টুকু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সুলতান সালাউদ্দিন টুকুর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বিতাড়িত হওয়া ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই; তারা আবারও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া হবে না।’

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটি যেভাবে সহায়তা চাইবে, বিএনপির নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সেভাবেই পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নজরদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সভায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ বরাদ্দ ও সহায়তা দেওয়া হলেও মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্ব পালনে ঘাটতি স্পষ্ট। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের কড়া বার্তা দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাঙ্গাইল শহরের তীব্র যানজট নিরসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহরে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধ করতে প্রশাসন ও পৌর প্রশাসককে কার্যকর মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে বিভক্ত করে লাল ও সবুজ রঙের অটোরিকশা চলাচলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত লাইসেন্স প্রদানের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, টাঙ্গাইলে নির্মিত নতুন পাওয়ার স্টেশনটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে, যার ফলে স্থানীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ