ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বর্ষার ঝুঁকি কাটিয়ে আবারও খুলছে সাজেক

টানা বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কারণে নয় দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।বুধবার (১৫ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকসহ জেলার সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার থেকে চালু হবে। তবে বর্ষা মৌসুমে ভ্রমণের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।[BANGVIEWS-POST:1881]রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে এসব স্থান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।এর আগে টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের আশঙ্কায় গত ৭ জুলাই সন্ধ্যা থেকে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাজেক পর্যটনকেন্দ্র চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, সাজেকের ব্যবসা ও কর্মসংস্থান মূলত পর্যটননির্ভর। দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এখন পর্যটন চালু হওয়ায় আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন তারা।

বর্ষার ঝুঁকি কাটিয়ে আবারও খুলছে সাজেক