ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ফাইল ছবি
ফলো করুন

সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই সভায় অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা এবং নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।

স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হবে।

এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে।

বিশেষ করে এনআইডি কার্ড প্রিন্টিংয়ের মেশিনগুলোর রক্ষণাবেক্ষণ, মুদ্রণের অপেক্ষায় থাকা কার্ড দ্রুত সরবরাহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বকেয়া বিল পরিশোধের বিষয়গুলো সভায় গুরুত্ব পাবে।

পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

কমিশনের বৈঠকে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সোমবারের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও আয়োজনের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ট্যাগ : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই সভায় অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা এবং নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।

স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হবে।

এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে।

বিশেষ করে এনআইডি কার্ড প্রিন্টিংয়ের মেশিনগুলোর রক্ষণাবেক্ষণ, মুদ্রণের অপেক্ষায় থাকা কার্ড দ্রুত সরবরাহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বকেয়া বিল পরিশোধের বিষয়গুলো সভায় গুরুত্ব পাবে।

পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

কমিশনের বৈঠকে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সোমবারের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও আয়োজনের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ