ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে এসে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠীকে অবশেষে মুক্তি দিয়েছে পুলিশ। তবে পুনরায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) কোনো আন্দোলনে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ভারতের নরেন্দ্র মোদি সরকারের নীতি ও নির্বাচন কমিশনের ভূমিকার একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার প্রতিবাদে সিজেপির ডাকা সমাবেশে সংহতি জানাতে তিনি সম্প্রতি ভারতে আসেন। শনিবার হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনে আটক অধিকাংশ ব্যক্তিকে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠীকে রাতভর পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

এদিকে ধ্রুব রাঠীকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, আন্দোলনে নেতৃত্ব দিতে আসা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর আওতায় সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তি বজায় রাখার মুচলেকা সংক্রান্ত ১২৬ ধারা এবং আমলযোগ্য অপরাধ সংঘটন প্রতিরোধের ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। শীঘ্রই এই তিন নেতাকে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ : ককরোচ জনতা পার্টি ধ্রুব রাঠী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে এসে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠীকে অবশেষে মুক্তি দিয়েছে পুলিশ। তবে পুনরায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) কোনো আন্দোলনে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ভারতের নরেন্দ্র মোদি সরকারের নীতি ও নির্বাচন কমিশনের ভূমিকার একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার প্রতিবাদে সিজেপির ডাকা সমাবেশে সংহতি জানাতে তিনি সম্প্রতি ভারতে আসেন। শনিবার হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনে আটক অধিকাংশ ব্যক্তিকে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠীকে রাতভর পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

এদিকে ধ্রুব রাঠীকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, আন্দোলনে নেতৃত্ব দিতে আসা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর আওতায় সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তি বজায় রাখার মুচলেকা সংক্রান্ত ১২৬ ধারা এবং আমলযোগ্য অপরাধ সংঘটন প্রতিরোধের ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। শীঘ্রই এই তিন নেতাকে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ