ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তুরস্ক সফর ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

তুরস্কের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক একাডেমিক সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

এর আগে গত ৭ অক্টোবর (বুধবার) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরকালে গত ৮ অক্টোবর তিনি তুরস্কের জাতীয় সংসদের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের রূপরেখা এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব কোনো সাম্প্রতিক বা কয়েক দশকের বিষয় নয়; দুই দেশের জনগণের মধ্যে রয়েছে শত বছরের ঐতিহ্যগত ও আত্মিক ভ্রাতৃত্বের সম্পর্ক, যা আগামী দিনে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে আরও সুদৃঢ় হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

তুরস্কের সরকারি ও একাডেমিক কর্মসূচি সফলভাবে সমাপ্ত করে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন এবং সেখান থেকেই রোববার সকালে ঢাকা প্রত্যাবর্তন করেন।

ট্যাগ : ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

তুরস্ক সফর ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

তুরস্কের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক একাডেমিক সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

এর আগে গত ৭ অক্টোবর (বুধবার) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরকালে গত ৮ অক্টোবর তিনি তুরস্কের জাতীয় সংসদের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের রূপরেখা এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব কোনো সাম্প্রতিক বা কয়েক দশকের বিষয় নয়; দুই দেশের জনগণের মধ্যে রয়েছে শত বছরের ঐতিহ্যগত ও আত্মিক ভ্রাতৃত্বের সম্পর্ক, যা আগামী দিনে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে আরও সুদৃঢ় হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

তুরস্কের সরকারি ও একাডেমিক কর্মসূচি সফলভাবে সমাপ্ত করে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন এবং সেখান থেকেই রোববার সকালে ঢাকা প্রত্যাবর্তন করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ