ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ই'রানবিরোধী অভিযানে নি'হত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২১, আ'হত ৮৬৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভিন্ন মাত্রায় আহত সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের (ডিসিএএস) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। খবর শাফাক নিউজের।

ডিসিএএস-এর হিসাব অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত এই হতাহতের সংখ্যা নথিভুক্ত করা হয়। পূর্ববর্তী তালিকার তুলনায় নিহতের তালিকায় নতুন করে দুজন এবং আহতের তালিকায় আরও চারজন সেনাসদস্যের নাম যুক্ত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, নিহতদের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ সংঘর্ষে প্রাণ হারানো সেনার পাশাপাশি ইরানবিরোধী সামরিক অভিযানের আনুষঙ্গিক দায়িত্বে থাকা অবস্থায় নিহত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের প্রকৃত সামরিক হতাহতের সংখ্যা নিয়ে মার্কিন মহলেই প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে যে, গত ৭ জুলাইয়ের পর সংঘাতকালীন কিছু হতাহতের ঘটনাকে মূল সামরিক কার্যক্রম ‘অপারেশন এপিক ফিউরি’র (Operation Epic Fury) আনুষ্ঠানিক হিসাব থেকে আলাদা তালিকায় রাখা হয়েছে। এর ফলে চলমান এই যুদ্ধে সামগ্রিক মার্কিন প্রাণহানি ও আহত হওয়ার প্রকৃত চিত্র স্পষ্ট করা জটিল হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে পেন্টাগনের প্রকাশিত তথ্যে জানানো হয়েছিল, ইরান সংশ্লিষ্ট সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন; সব মিলিয়ে সে সময় মোট হতাহতের সংখ্যা ছিল ৮৩৮ জন। নতুন হালনাগাদে মোট হতাহতের সংখ্যা বেড়ে ৮৮৬ জনে পৌঁছেছে।

সূত্র: শাফাক নিউজ

ট্যাগ : পেন্টাগন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ই'রানবিরোধী অভিযানে নি'হত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২১, আ'হত ৮৬৫

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভিন্ন মাত্রায় আহত সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের (ডিসিএএস) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। খবর শাফাক নিউজের।

ডিসিএএস-এর হিসাব অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত এই হতাহতের সংখ্যা নথিভুক্ত করা হয়। পূর্ববর্তী তালিকার তুলনায় নিহতের তালিকায় নতুন করে দুজন এবং আহতের তালিকায় আরও চারজন সেনাসদস্যের নাম যুক্ত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, নিহতদের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ সংঘর্ষে প্রাণ হারানো সেনার পাশাপাশি ইরানবিরোধী সামরিক অভিযানের আনুষঙ্গিক দায়িত্বে থাকা অবস্থায় নিহত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের প্রকৃত সামরিক হতাহতের সংখ্যা নিয়ে মার্কিন মহলেই প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে যে, গত ৭ জুলাইয়ের পর সংঘাতকালীন কিছু হতাহতের ঘটনাকে মূল সামরিক কার্যক্রম ‘অপারেশন এপিক ফিউরি’র (Operation Epic Fury) আনুষ্ঠানিক হিসাব থেকে আলাদা তালিকায় রাখা হয়েছে। এর ফলে চলমান এই যুদ্ধে সামগ্রিক মার্কিন প্রাণহানি ও আহত হওয়ার প্রকৃত চিত্র স্পষ্ট করা জটিল হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে পেন্টাগনের প্রকাশিত তথ্যে জানানো হয়েছিল, ইরান সংশ্লিষ্ট সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন; সব মিলিয়ে সে সময় মোট হতাহতের সংখ্যা ছিল ৮৩৮ জন। নতুন হালনাগাদে মোট হতাহতের সংখ্যা বেড়ে ৮৮৬ জনে পৌঁছেছে।

সূত্র: শাফাক নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ