ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম আনুষ্ঠানিক জোটসঙ্গী পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তাঁর নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টির সঙ্গে ডানপন্থি নেতা আভিগদর লিবারম্যানের দল ‘ইসরায়েল আওয়ার হোম’ জোট গঠনে সম্মত হয়েছে। অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের আলোচনায় এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির এক বিবৃতিতে জানানো হয়, গাদি আইজেনকট ও আভিগদর লিবারম্যানের বৈঠকের পর দুই দলের মধ্যে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে সমঝোতা হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের কোনো রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে নতুন সরকার গঠিত না হওয়ায় তিনি এখনো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্ট।

এর আগে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকটকে। সংবিধান অনুযায়ী তাঁকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি।

তবে প্রথম জোটসঙ্গী পেলেও সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন এখনো নিশ্চিত করতে পারেননি আইজেনকট।

বর্তমান আসনসংখ্যার হিসাবে আইজেনকটের সম্ভাব্য চারদলীয় জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার ডানপন্থি ও ধর্মভিত্তিক মিত্রদের মোট আসন ৫৩টি। ফলে সরকার গঠন করতে আইজেনকটের আরও অন্তত ১৩ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েলের আরব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো। এসব দলের মোট ১৯টি আসন রয়েছে। নেতানিয়াহুর বিরোধিতায় তারা আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন দিলেও জোটের অংশীদার হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে।

বিশেষ করে আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরোধী। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আইজেনকটকে রাজনৈতিক সমঝোতার কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে।

এর মধ্যেই জোট গঠনের আলোচনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। আটটি আসন পাওয়া বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আইজেনকটের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

দলটির নেতা ইয়ার গোলান জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে আইজেনকট আলোচনা করায় তাঁরা অসন্তুষ্ট। গোলান নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠন করতে ব্যর্থ হলে নেতানিয়াহু সুযোগ পেতে পারেন। তিনিও সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে আগামী বছর আরেকটি জাতীয় নির্বাচনের পথে যেতে হতে পারে।

সব মিলিয়ে লিবারম্যানের সঙ্গে সমঝোতা আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ইসরায়েলের পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখনো অনিশ্চিত।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ইসরায়েল গাদি আইজেনকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম আনুষ্ঠানিক জোটসঙ্গী পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তাঁর নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টির সঙ্গে ডানপন্থি নেতা আভিগদর লিবারম্যানের দল ‘ইসরায়েল আওয়ার হোম’ জোট গঠনে সম্মত হয়েছে। অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের আলোচনায় এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির এক বিবৃতিতে জানানো হয়, গাদি আইজেনকট ও আভিগদর লিবারম্যানের বৈঠকের পর দুই দলের মধ্যে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে সমঝোতা হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের কোনো রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে নতুন সরকার গঠিত না হওয়ায় তিনি এখনো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্ট।

এর আগে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকটকে। সংবিধান অনুযায়ী তাঁকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি।

তবে প্রথম জোটসঙ্গী পেলেও সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন এখনো নিশ্চিত করতে পারেননি আইজেনকট।

বর্তমান আসনসংখ্যার হিসাবে আইজেনকটের সম্ভাব্য চারদলীয় জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার ডানপন্থি ও ধর্মভিত্তিক মিত্রদের মোট আসন ৫৩টি। ফলে সরকার গঠন করতে আইজেনকটের আরও অন্তত ১৩ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েলের আরব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো। এসব দলের মোট ১৯টি আসন রয়েছে। নেতানিয়াহুর বিরোধিতায় তারা আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন দিলেও জোটের অংশীদার হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে।

বিশেষ করে আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরোধী। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আইজেনকটকে রাজনৈতিক সমঝোতার কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে।

এর মধ্যেই জোট গঠনের আলোচনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। আটটি আসন পাওয়া বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আইজেনকটের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

দলটির নেতা ইয়ার গোলান জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে আইজেনকট আলোচনা করায় তাঁরা অসন্তুষ্ট। গোলান নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠন করতে ব্যর্থ হলে নেতানিয়াহু সুযোগ পেতে পারেন। তিনিও সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে আগামী বছর আরেকটি জাতীয় নির্বাচনের পথে যেতে হতে পারে।

সব মিলিয়ে লিবারম্যানের সঙ্গে সমঝোতা আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ইসরায়েলের পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখনো অনিশ্চিত।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ