ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধের বিস্তার চায় না ইরান: পেজেশকিয়ান

নিজেদের সীমান্ত ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে থাকলেও চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না, যাতে সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।পেজেশকিয়ান বলেন, এমন একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে, যেখানে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ, অনুপ্রবেশ কিংবা বিভাজন সৃষ্টি করার সুযোগ না পায়। দেশের অভ্যন্তরীণ সংহতি দুর্বল হলে শত্রুপক্ষ সেই সুযোগ কাজে লাগাতে পারে বলেও সতর্ক করেন তিনি।[BANGVIEWS-POST:3116]তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং নতুন একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ইরান কেবল হরমুজ প্রণালিতে অস্থায়ী নিরাপদ নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে।মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং নতুন হামলার আশঙ্কার মধ্যে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকে সংঘাত নিয়ন্ত্রণে রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে।সূত্র: ডন

যুদ্ধের বিস্তার চায় না ইরান: পেজেশকিয়ান