ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি
সংগৃহীত ছবি
ফলো করুন

রাজবাড়ীর পাংশায় একটি নির্জন আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুলসংখ্যক অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে এসব ককটেল উদ্ধার করা হয়।

ফরিদপুর এসআরবি-১০ ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য বেচাকেনার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ৪২টি শক্তিশালী তাজা ককটেল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই নির্জন আমবাগানে এসব ককটেল মজুত করা হয়েছিল।

ফরিদপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো দিয়ে এলাকায় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার বড় কোনো পরিকল্পনা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে বাহিনী সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে তৎপর রয়েছে।

ট্যাগ : ককটেল উদ্ধার রাজবাড়ী পাংশা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় একটি নির্জন আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুলসংখ্যক অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে এসব ককটেল উদ্ধার করা হয়।

ফরিদপুর এসআরবি-১০ ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য বেচাকেনার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ৪২টি শক্তিশালী তাজা ককটেল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই নির্জন আমবাগানে এসব ককটেল মজুত করা হয়েছিল।

ফরিদপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো দিয়ে এলাকায় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার বড় কোনো পরিকল্পনা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে বাহিনী সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে তৎপর রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ