ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে হাতবোমা বিস্ফোরণ এবং একটি মার্কেটের ১০টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় গুলি ও হাতবোমাসদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় ঘটনাস্থলের কাছে ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়।

দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাঁদের কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস জানান, আহত চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাঁদের এক্স-রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ছররা গুলিতে আহত হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।

এ ছাড়া চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সংঘর্ষের কারণ নিয়ে স্থানীয়দের বক্তব্যে মিছিলের সামনে অবস্থান করাকে কেন্দ্র করে বিরোধের কথা উঠে এসেছে।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের পর দুই পক্ষ নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করেছে বলে তথ্য পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে হাতবোমা বিস্ফোরণ এবং একটি মার্কেটের ১০টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় গুলি ও হাতবোমাসদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় ঘটনাস্থলের কাছে ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়।

দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাঁদের কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস জানান, আহত চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাঁদের এক্স-রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ছররা গুলিতে আহত হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।

এ ছাড়া চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সংঘর্ষের কারণ নিয়ে স্থানীয়দের বক্তব্যে মিছিলের সামনে অবস্থান করাকে কেন্দ্র করে বিরোধের কথা উঠে এসেছে।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের পর দুই পক্ষ নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করেছে বলে তথ্য পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ