ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানসিক স্বাস্থ্যজনিত কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক স্বাস্থ্যজনিত কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত
ফলো করুন

মানসিক অসুস্থতাকে ঘিরে সমাজে প্রচলিত ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সম্মিলিত সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, কাউকে মানসিক সমস্যার কারণে সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অবহেলা না করে তাঁর কথা আন্তরিকভাবে শুনতে হবে, সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে এবং আধুনিক চিকিৎসা সহায়তার পথ সুগম করতে হবে।

১০ অক্টোবর পালিতব্য ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আপাতদৃষ্টিতে কেবল শারীরিক রোগমুক্ত থাকাটাই সুস্বাস্থ্যের পূর্ণাঙ্গ পরিচয় নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার সামগ্রিক সমন্বিত রূপই প্রকৃত স্বাস্থ্য। ফলে কোনোভাবেই মানসিক সুস্থতার বিষয়টিকে গৌণ দেখার সুযোগ নেই। এবারের দিবসের প্রতিপাদ্য—‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’—এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাজে মর্যাদার সঙ্গে গ্রহণ করাই টেকসই পরিবর্তনের মূল ভিত্তি।

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে তারেক রহমান জানান, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত বা শারীরিক চিকিৎসা নয়, বরং নাগরিকদের মানসিক প্রশান্তি, সামাজিক নিরাপত্তা ও সার্বিক জীবনমান উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে একটি মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক চিকিৎসার পরিধি বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, সমন্বিত রেফারেল ব্যবস্থা জোরদার এবং তৃণমূল মানুষের সুবিধার্থে টেলি-কাউন্সেলিং সম্প্রসারণের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা, শিশু-কিশোরদের সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের মানবিক ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানসিক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে কাউকে যেন হীনমন্যতা বা সামাজিক সংকোচে পড়তে না হয়, পরিবার ও গণমাধ্যমকে সেই সচেতনতা তৈরি করতে হবে। সরকার এমন এক বৈষম্যহীন, কল্যাণমুখী ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে প্রতিটি নাগরিক আত্মমর্যাদা ও পূর্ণ সম্ভাবনা নিয়ে সুস্থ ও অর্থবহ জীবনযাপন করতে পারবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


মানসিক স্বাস্থ্যজনিত কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মানসিক অসুস্থতাকে ঘিরে সমাজে প্রচলিত ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সম্মিলিত সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, কাউকে মানসিক সমস্যার কারণে সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অবহেলা না করে তাঁর কথা আন্তরিকভাবে শুনতে হবে, সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে এবং আধুনিক চিকিৎসা সহায়তার পথ সুগম করতে হবে।

১০ অক্টোবর পালিতব্য ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আপাতদৃষ্টিতে কেবল শারীরিক রোগমুক্ত থাকাটাই সুস্বাস্থ্যের পূর্ণাঙ্গ পরিচয় নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার সামগ্রিক সমন্বিত রূপই প্রকৃত স্বাস্থ্য। ফলে কোনোভাবেই মানসিক সুস্থতার বিষয়টিকে গৌণ দেখার সুযোগ নেই। এবারের দিবসের প্রতিপাদ্য—‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’—এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাজে মর্যাদার সঙ্গে গ্রহণ করাই টেকসই পরিবর্তনের মূল ভিত্তি।

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে তারেক রহমান জানান, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত বা শারীরিক চিকিৎসা নয়, বরং নাগরিকদের মানসিক প্রশান্তি, সামাজিক নিরাপত্তা ও সার্বিক জীবনমান উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে একটি মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক চিকিৎসার পরিধি বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, সমন্বিত রেফারেল ব্যবস্থা জোরদার এবং তৃণমূল মানুষের সুবিধার্থে টেলি-কাউন্সেলিং সম্প্রসারণের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা, শিশু-কিশোরদের সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের মানবিক ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানসিক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে কাউকে যেন হীনমন্যতা বা সামাজিক সংকোচে পড়তে না হয়, পরিবার ও গণমাধ্যমকে সেই সচেতনতা তৈরি করতে হবে। সরকার এমন এক বৈষম্যহীন, কল্যাণমুখী ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে প্রতিটি নাগরিক আত্মমর্যাদা ও পূর্ণ সম্ভাবনা নিয়ে সুস্থ ও অর্থবহ জীবনযাপন করতে পারবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ