ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নানা পাটেকরের প্রয়াণে অভিনেত্রী তনুশ্রী দত্তের বিতর্কিত মন্তব্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের পর তাঁর বিরুদ্ধে ভারতে ‘মিটু’ আন্দোলনের সূত্রপাত ঘটানো সাবেক মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্তের মন্তব্য ঘিরে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই সংবাদমাধ্যমে দেওয়া তনুশ্রীর কড়া প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ চলচ্চিত্রের একটি গানের শুটিং চলাকালে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। পরবর্তীতে ২০১৮ সালে সেই ঘটনা জনসমক্ষে তুলে ধরে ভারতে ‘মিটু’ আন্দোলনের ঝড় তোলেন তিনি। যদিও নানা পাটেকর বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ২০১৯ সালে পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল।

লখনৌয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে নানা পাটেকরের মৃত্যুর খবর পান তনুশ্রী দত্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম সরাসরি উচ্চারণ না করে তিনি বলেন, ‘খবরটা শুনলাম। যিনি চলে গেছেন, তিনি চলে গেছেন। তবে এমন একটি দিনে এই ঘটনাটা সত্যিই অদ্ভুত। আজকের দিনটি আমার লখনৌয়ের অনুষ্ঠান সফল করার দিন। শয়তানের মৃত্যু হলো—এটাই আমি বলব।’

তনুশ্রী দাবি করেন, ২০১৯ সালে পুলিশি তদন্তের মাধ্যমে মামলাটি জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নানা পাটেকর নির্দোষ প্রমাণিত হননি। তিনি অভিযোগ করেন, দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁকে ও তাঁর সাক্ষীদের নানাভাবে মানসিক চাপ, হুমকি ও মামলা প্রত্যাহারের প্রলোভন দেওয়া হয়েছিল। এমনকি মেকআপ আর্টিস্টের সাক্ষ্য গ্রহণের দিনই বিচারক মামলাটি নিষ্পত্তি করে দেন বলে তাঁর দাবি। অভিনেতাকে অহংকারী আখ্যা দিয়ে তনুশ্রী আরও মন্তব্য করেন, ‘তিনি থামছিলেন না, ঈশ্বর নিজেই তাঁর জীবন শেষ করে দিয়েছেন। যা সত্য, তা-ই সত্য।’

পুনেতে নানা পাটেকরের নিজ খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিকতার মাঝেই তনুশ্রীর এমন আক্রমণাত্মক মন্তব্য বিনোদনজগৎ ও নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ট্যাগ : নানা পাটেকর তনুশ্রী দত্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের প্রয়াণে অভিনেত্রী তনুশ্রী দত্তের বিতর্কিত মন্তব্য

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের পর তাঁর বিরুদ্ধে ভারতে ‘মিটু’ আন্দোলনের সূত্রপাত ঘটানো সাবেক মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্তের মন্তব্য ঘিরে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই সংবাদমাধ্যমে দেওয়া তনুশ্রীর কড়া প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ চলচ্চিত্রের একটি গানের শুটিং চলাকালে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। পরবর্তীতে ২০১৮ সালে সেই ঘটনা জনসমক্ষে তুলে ধরে ভারতে ‘মিটু’ আন্দোলনের ঝড় তোলেন তিনি। যদিও নানা পাটেকর বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ২০১৯ সালে পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল।

লখনৌয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে নানা পাটেকরের মৃত্যুর খবর পান তনুশ্রী দত্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম সরাসরি উচ্চারণ না করে তিনি বলেন, ‘খবরটা শুনলাম। যিনি চলে গেছেন, তিনি চলে গেছেন। তবে এমন একটি দিনে এই ঘটনাটা সত্যিই অদ্ভুত। আজকের দিনটি আমার লখনৌয়ের অনুষ্ঠান সফল করার দিন। শয়তানের মৃত্যু হলো—এটাই আমি বলব।’

তনুশ্রী দাবি করেন, ২০১৯ সালে পুলিশি তদন্তের মাধ্যমে মামলাটি জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নানা পাটেকর নির্দোষ প্রমাণিত হননি। তিনি অভিযোগ করেন, দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁকে ও তাঁর সাক্ষীদের নানাভাবে মানসিক চাপ, হুমকি ও মামলা প্রত্যাহারের প্রলোভন দেওয়া হয়েছিল। এমনকি মেকআপ আর্টিস্টের সাক্ষ্য গ্রহণের দিনই বিচারক মামলাটি নিষ্পত্তি করে দেন বলে তাঁর দাবি। অভিনেতাকে অহংকারী আখ্যা দিয়ে তনুশ্রী আরও মন্তব্য করেন, ‘তিনি থামছিলেন না, ঈশ্বর নিজেই তাঁর জীবন শেষ করে দিয়েছেন। যা সত্য, তা-ই সত্য।’

পুনেতে নানা পাটেকরের নিজ খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিকতার মাঝেই তনুশ্রীর এমন আক্রমণাত্মক মন্তব্য বিনোদনজগৎ ও নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ