ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষে'পণাস্ত্র হা'মলার দাবি হুথিদের

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। হামলায় রানওয়েতে পার্ক করা একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা শঙ্কায় রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বৈশ্বিক বিমান সংস্থা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে এই বড় ধরনের সামরিক হামলার দাবি করা হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হুথিদের দাবির বিষয়ে তাৎক্ষণিক বিশদ বিবৃতি না দিলেও নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দরকে নিশানা করা হামলায় মোট তিনজন নিহত হয়েছেন।

রয়টার্সকে দেওয়া তিন কর্মকর্তার তথ্যমতে, বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরের টার্মিনালে পার্ক করে রাখা সৌদি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ আগুন ধরে যায়। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছিটকে পড়া ধ্বংসাবশেষ বা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতেই বিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার সময় বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে এবং প্রত্যক্ষদর্শীরা সেখান থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী আকাশে উড়তে দেখেন। জরুরি ভিত্তিতে বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং যাত্রীদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বিমান চলাচল সংক্রান্ত তথ্য পর্যালোচনাকারী প্ল্যাটফর্ম সিরিয়াম জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করতে হয়। পরিস্থিতির অবনতি দেখে জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া ইতোমধ্যে রিয়াদ রুটে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আকাশসীমায় ফ্লাইট পরিচালনা বন্ধ এবং দেশটির তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে। ইয়েমেনের গৃহযুদ্ধে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনীকে সৌদি জোট সমর্থন অব্যাহত রাখায় এ প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন চলতি সপ্তাহে বৈশ্বিক জ্বালানি খাতের নীতিনির্ধারকদের মেগা সম্মেলন ‘ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস’ আয়োজন করতে যাচ্ছে সৌদি রাজধানী রিয়াদ।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : রিয়াদ বিমানবন্দর হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষে'পণাস্ত্র হা'মলার দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। হামলায় রানওয়েতে পার্ক করা একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা শঙ্কায় রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বৈশ্বিক বিমান সংস্থা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে এই বড় ধরনের সামরিক হামলার দাবি করা হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হুথিদের দাবির বিষয়ে তাৎক্ষণিক বিশদ বিবৃতি না দিলেও নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দরকে নিশানা করা হামলায় মোট তিনজন নিহত হয়েছেন।

রয়টার্সকে দেওয়া তিন কর্মকর্তার তথ্যমতে, বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরের টার্মিনালে পার্ক করে রাখা সৌদি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ আগুন ধরে যায়। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছিটকে পড়া ধ্বংসাবশেষ বা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতেই বিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার সময় বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে এবং প্রত্যক্ষদর্শীরা সেখান থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী আকাশে উড়তে দেখেন। জরুরি ভিত্তিতে বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং যাত্রীদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বিমান চলাচল সংক্রান্ত তথ্য পর্যালোচনাকারী প্ল্যাটফর্ম সিরিয়াম জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করতে হয়। পরিস্থিতির অবনতি দেখে জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া ইতোমধ্যে রিয়াদ রুটে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আকাশসীমায় ফ্লাইট পরিচালনা বন্ধ এবং দেশটির তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে। ইয়েমেনের গৃহযুদ্ধে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনীকে সৌদি জোট সমর্থন অব্যাহত রাখায় এ প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন চলতি সপ্তাহে বৈশ্বিক জ্বালানি খাতের নীতিনির্ধারকদের মেগা সম্মেলন ‘ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস’ আয়োজন করতে যাচ্ছে সৌদি রাজধানী রিয়াদ।

সূত্র: রয়টার্স 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ