ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব, পুতিনের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব, পুতিনের কূটনৈতিক বার্তা
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলমান আঞ্চলিক সংঘাত ও যুদ্ধের অবসান ঘটাতে নতুন একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে এবং এই সংকট সমাধানে মস্কোও কূটনৈতিক পথে সর্বোচ্চ চেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর প্রেস টিভির।

বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, বর্তমান আঞ্চলিক সংকট নিরসন করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি শুরুর পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল না বলেও তিনি মন্তব্য করেন। পুতিন জানান, যুদ্ধ থামাতে ইরান বাস্তবসম্মত নতুন প্রস্তাব দিয়েছে এবং সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তিতে মস্কোর অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা দেন।

অন্যদিকে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও তেহরান কূটনৈতিক পথ থেকে সরে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও ওয়াশিংটন ক্রমাগত হামলা চালাচ্ছে, তবুও ইরান আলোচনার টেবিল ছাড়বে না।

পেজেশকিয়ান জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিক খসড়া প্রস্তাব আদান-প্রদান ও সংশোধন করা হয়েছে। প্রস্তাবগুলো চূড়ান্ত রূপ পেলে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। তবে ওয়াশিংটন একতরফা চাপিয়ে দেওয়ার নীতি বজায় রাখলে কোনো টেকসই সমাধান আসবে না বলেও সতর্ক করেন পেজেশকিয়ান। একই সঙ্গে পশ্চিমা আধিপত্যের বিরোধিতা এবং জাতিসংঘে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি।

বৈঠকে সিআইএস জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার মধ্যে জ্বালানি, কৃষি, পরিবহন পরিকাঠামো ও দ্বিপক্ষীয় বাণিজ্যের যৌথ উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় নেতা ঐকমত্য পোষণ করেন।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ভ্লাদিমির পুতিন রান যুদ্ধ ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব, পুতিনের কূটনৈতিক বার্তা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

চলমান আঞ্চলিক সংঘাত ও যুদ্ধের অবসান ঘটাতে নতুন একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে এবং এই সংকট সমাধানে মস্কোও কূটনৈতিক পথে সর্বোচ্চ চেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর প্রেস টিভির।

বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, বর্তমান আঞ্চলিক সংকট নিরসন করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি শুরুর পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল না বলেও তিনি মন্তব্য করেন। পুতিন জানান, যুদ্ধ থামাতে ইরান বাস্তবসম্মত নতুন প্রস্তাব দিয়েছে এবং সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তিতে মস্কোর অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা দেন।

অন্যদিকে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও তেহরান কূটনৈতিক পথ থেকে সরে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও ওয়াশিংটন ক্রমাগত হামলা চালাচ্ছে, তবুও ইরান আলোচনার টেবিল ছাড়বে না।

পেজেশকিয়ান জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিক খসড়া প্রস্তাব আদান-প্রদান ও সংশোধন করা হয়েছে। প্রস্তাবগুলো চূড়ান্ত রূপ পেলে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। তবে ওয়াশিংটন একতরফা চাপিয়ে দেওয়ার নীতি বজায় রাখলে কোনো টেকসই সমাধান আসবে না বলেও সতর্ক করেন পেজেশকিয়ান। একই সঙ্গে পশ্চিমা আধিপত্যের বিরোধিতা এবং জাতিসংঘে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি।

বৈঠকে সিআইএস জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার মধ্যে জ্বালানি, কৃষি, পরিবহন পরিকাঠামো ও দ্বিপক্ষীয় বাণিজ্যের যৌথ উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় নেতা ঐকমত্য পোষণ করেন।

সূত্র: প্রেস টিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ