ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল
সংগৃহীত ছবি
ফলো করুন

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টেনেছেন আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে নিজের ২০৮তম এবং বিদায়ী ম্যাচেও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন এই কিংবদন্তি অধিনায়ক; এক গোল ও জোড়া অ্যাসিস্ট করে দলকে উপহার দিয়েছেন স্মরণীয় জয়।

৩৯ বছর বয়সে এসে জাতীয় দলের জার্সি তুলে রাখা মেসি ২১ বছরের আন্তর্জাতিক পথচলায় আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১২৬টি গোল করেছেন। তাঁর অবিসংবাদিত নেতৃত্বে দলটি জিতেছে দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ২০২২ সালে কাতারের মাটিতে বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। তবে শুধু মাঠের সাফল্যেই নয়, গত এক দশকে বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবলের ব্র্যান্ডিং ও অভূতপূর্ব অর্থনৈতিক উত্থানের পেছনেও প্রধান ভূমিকা ছিল তাঁর একক জনপ্রিয়তার।

মেসির বৈশ্বিক আকর্ষণকে কেন্দ্র করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বাণিজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০১৭ সালে যেখানে আর্জেন্টিনা দলের সঙ্গে মাত্র ৬টি বাণিজ্যিক স্পনসর যুক্ত ছিল, বর্তমানে সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, এএফএর বার্ষিক রাজস্ব এখন প্রায় ১৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

এএফএর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের প্রধান লিয়ান্দ্রো পিটারসেন স্বীকার করেছেন, বৈশ্বিক পরিমণ্ডলে আর্জেন্টিনা ব্র্যান্ডের দ্রুত বিস্তারে মেসি ছিলেন ‘অসাধারণ গতিবর্ধক’। তিনি এমন সব আন্তর্জাতিক বাজারে আর্জেন্টাইন ফুটবলের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন, যেখানে আগে তাদের প্রভাব ছিল অত্যন্ত সীমিত।

তবে মেসির অবসরের পর আর্জেন্টিনার ফুটবল এক নতুন বাণিজ্যিক ও কাঠামোগত বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সম্প্রচার স্বত্ব, করপোরেট স্পনসরশিপ, স্টেডিয়ামের টিকিট বিক্রি, জার্সি ও স্মারকপণ্যের বাজার, ডিজিটাল কনটেন্ট সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মেসিই ছিলেন প্রধান বিজ্ঞাপন। তাঁর অনুপস্থিতিতে এসব খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

অবশ্য সাম্প্রতিক সাফল্যের জোরে এএফএ নিজেদের আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত করেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর তথ্যমতে, ২০১৯ সালের পর বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রাইজমানি ও বোনাস বাবদ সংস্থাটি প্রায় ১২ কোটি ১০ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে রয়েছে ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন থেকে ৮০ লাখ ডলার, ২০২১ কোপা আমেরিকা জয় থেকে ১ কোটি ডলার, ২০২২ বিশ্বকাপ জয় থেকে ৫ কোটি ২০ লাখ ডলার, ২০২৪ কোপা আমেরিকা থেকে ১ কোটি ৬০ লাখ ডলার এবং ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া বাবদ পাওয়া ৩ কোটি ৩০ লাখ ডলার।

এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো মেসিকে ছাড়াই এই বিপুল বাণিজ্যিক আধিপত্য ও স্পনসরশিপের ধারাবাহিকতা ধরে রাখা।

ট্যাগ : লিওনেল মেসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টেনেছেন আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে নিজের ২০৮তম এবং বিদায়ী ম্যাচেও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন এই কিংবদন্তি অধিনায়ক; এক গোল ও জোড়া অ্যাসিস্ট করে দলকে উপহার দিয়েছেন স্মরণীয় জয়।

৩৯ বছর বয়সে এসে জাতীয় দলের জার্সি তুলে রাখা মেসি ২১ বছরের আন্তর্জাতিক পথচলায় আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১২৬টি গোল করেছেন। তাঁর অবিসংবাদিত নেতৃত্বে দলটি জিতেছে দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ২০২২ সালে কাতারের মাটিতে বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। তবে শুধু মাঠের সাফল্যেই নয়, গত এক দশকে বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবলের ব্র্যান্ডিং ও অভূতপূর্ব অর্থনৈতিক উত্থানের পেছনেও প্রধান ভূমিকা ছিল তাঁর একক জনপ্রিয়তার।

মেসির বৈশ্বিক আকর্ষণকে কেন্দ্র করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বাণিজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০১৭ সালে যেখানে আর্জেন্টিনা দলের সঙ্গে মাত্র ৬টি বাণিজ্যিক স্পনসর যুক্ত ছিল, বর্তমানে সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, এএফএর বার্ষিক রাজস্ব এখন প্রায় ১৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

এএফএর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের প্রধান লিয়ান্দ্রো পিটারসেন স্বীকার করেছেন, বৈশ্বিক পরিমণ্ডলে আর্জেন্টিনা ব্র্যান্ডের দ্রুত বিস্তারে মেসি ছিলেন ‘অসাধারণ গতিবর্ধক’। তিনি এমন সব আন্তর্জাতিক বাজারে আর্জেন্টাইন ফুটবলের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন, যেখানে আগে তাদের প্রভাব ছিল অত্যন্ত সীমিত।

তবে মেসির অবসরের পর আর্জেন্টিনার ফুটবল এক নতুন বাণিজ্যিক ও কাঠামোগত বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সম্প্রচার স্বত্ব, করপোরেট স্পনসরশিপ, স্টেডিয়ামের টিকিট বিক্রি, জার্সি ও স্মারকপণ্যের বাজার, ডিজিটাল কনটেন্ট সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মেসিই ছিলেন প্রধান বিজ্ঞাপন। তাঁর অনুপস্থিতিতে এসব খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

অবশ্য সাম্প্রতিক সাফল্যের জোরে এএফএ নিজেদের আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত করেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর তথ্যমতে, ২০১৯ সালের পর বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রাইজমানি ও বোনাস বাবদ সংস্থাটি প্রায় ১২ কোটি ১০ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে রয়েছে ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন থেকে ৮০ লাখ ডলার, ২০২১ কোপা আমেরিকা জয় থেকে ১ কোটি ডলার, ২০২২ বিশ্বকাপ জয় থেকে ৫ কোটি ২০ লাখ ডলার, ২০২৪ কোপা আমেরিকা থেকে ১ কোটি ৬০ লাখ ডলার এবং ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া বাবদ পাওয়া ৩ কোটি ৩০ লাখ ডলার।

এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো মেসিকে ছাড়াই এই বিপুল বাণিজ্যিক আধিপত্য ও স্পনসরশিপের ধারাবাহিকতা ধরে রাখা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ