ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

সারাদেশে সাধারণ মানুষের অন্ধত্ব দূরীকরণ ও চোখের আলো সুরক্ষায় বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে দেশের চক্ষু স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার (১৩ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আইএনজিও ফোরাম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কার্যকর চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য। আগামী পাঁচ বছরে সরকারের পরিকল্পিত ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুধু ১০ লাখ ছানি অস্ত্রোপচার ও ১ কোটি চশমা বিতরণই নয়, বরং প্রায় ২ কোটি সাধারণ মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে। এ তহবিলের মাধ্যমে দেশজুড়ে চক্ষু চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ, চিকিৎসা অবকাঠামো আধুনিকায়ন ও ক্লিনিকাল সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে।

স্কুল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় থাকবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে উপযুক্ত চশমা ও চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজলভ্য, আধুনিক ও মানসম্মত চক্ষু সেবা পৌঁছানো সরকারের স্বাস্থ্য খাতের অগ্রাধিকারগুলোর একটি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন)।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব দৃষ্টি দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সারাদেশে সাধারণ মানুষের অন্ধত্ব দূরীকরণ ও চোখের আলো সুরক্ষায় বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে দেশের চক্ষু স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার (১৩ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আইএনজিও ফোরাম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কার্যকর চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য। আগামী পাঁচ বছরে সরকারের পরিকল্পিত ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুধু ১০ লাখ ছানি অস্ত্রোপচার ও ১ কোটি চশমা বিতরণই নয়, বরং প্রায় ২ কোটি সাধারণ মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে। এ তহবিলের মাধ্যমে দেশজুড়ে চক্ষু চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ, চিকিৎসা অবকাঠামো আধুনিকায়ন ও ক্লিনিকাল সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে।

স্কুল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় থাকবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে উপযুক্ত চশমা ও চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজলভ্য, আধুনিক ও মানসম্মত চক্ষু সেবা পৌঁছানো সরকারের স্বাস্থ্য খাতের অগ্রাধিকারগুলোর একটি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন)।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ