ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

 বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দ্বিপাক্ষিক সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কার্যকর ভূমিকা রাখতে সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সুদীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য ও সুশাসনের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ঢাকা লন্ডনের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার এবং অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার। দুই দেশের জাতীয় সংসদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সংসদীয় কমিটিগুলোর নিয়মিত সফর এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে একটি কার্যকর ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকের শুরুতে আফসানা বেগম এমপি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিগত বছরগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে তার ভূমিকার প্রশংসা করেন। প্রতিনিধিদল ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য সাধারণ নির্বাচনের ভূয়সী প্রশংসা করে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ব্রিটিশ গণতান্ত্রিক কাঠামোর মতো বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী ও স্বাধীন করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে ব্রিটিশ পার্লামেন্ট একটি অন্যতম আদর্শ মডেল।

বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবন কূটনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দ্বিপাক্ষিক সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কার্যকর ভূমিকা রাখতে সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সুদীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য ও সুশাসনের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ঢাকা লন্ডনের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার এবং অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার। দুই দেশের জাতীয় সংসদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সংসদীয় কমিটিগুলোর নিয়মিত সফর এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে একটি কার্যকর ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকের শুরুতে আফসানা বেগম এমপি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিগত বছরগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে তার ভূমিকার প্রশংসা করেন। প্রতিনিধিদল ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য সাধারণ নির্বাচনের ভূয়সী প্রশংসা করে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ব্রিটিশ গণতান্ত্রিক কাঠামোর মতো বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী ও স্বাধীন করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে ব্রিটিশ পার্লামেন্ট একটি অন্যতম আদর্শ মডেল।

বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ