ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত
ফলো করুন

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে বর্ণিল ও স্মরণীয় এক রাতে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচে এক গোল করার পাশাপাশি দুই সতীর্থকে দিয়ে গোল করিয়ে বিদায়টিকে নিখুঁতভাবে রাঙিয়ে তোলেন এই মহাতারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর ঐতিহাসিক পথচলাকে সম্মান জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আন্তোনেলা উল্লেখ করেন, আর্জেন্টিনা দলের জার্সিতে মেসির ব্যক্তিত্ব, প্রখর দায়িত্ববোধ, সততা, বিনম্র আচরণ ও আত্মত্যাগের কারণেই তিনি বিশ্বজুড়ে মানুষের এত অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছেন। এই ভালোবাসা কারও দয়ায় নয়, বরং নিজের মেধা আর দেশের জার্সির প্রতি হৃদয় উজাড় করে দেওয়ার ফলেই অর্জিত হয়েছে।

পোস্টে আবেগ প্রকাশ করে আন্তোনেলা লেখেন, কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয় এবং বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল ঠিক তেমনই এক মুহূর্ত। স্টেডিয়ামজুড়ে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। দীর্ঘ এই সোনালী ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে মেসির পাশে থাকতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী উল্লেখ করে তিনি বলেন, জীবনের এত বড় একটি অধ্যায় তিনি যেভাবে শেষ করলেন, তা দেখে তিনি রোমাঞ্চিত। একই সঙ্গে জীবনের বহু কিছু শেখানোর জন্য মেসিকে ধন্যবাদ জানিয়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

মেসির এই আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচটি ঘিরে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের পাশাপাশি তার দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তুলতে আয়োজন করা হয় বিশেষ ড্রোন শোর। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে মেসির এই অর্জন ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগ : লিওনেল মেসি অবসর আন্তোনেলা রোকুজ্জো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে বর্ণিল ও স্মরণীয় এক রাতে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচে এক গোল করার পাশাপাশি দুই সতীর্থকে দিয়ে গোল করিয়ে বিদায়টিকে নিখুঁতভাবে রাঙিয়ে তোলেন এই মহাতারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর ঐতিহাসিক পথচলাকে সম্মান জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আন্তোনেলা উল্লেখ করেন, আর্জেন্টিনা দলের জার্সিতে মেসির ব্যক্তিত্ব, প্রখর দায়িত্ববোধ, সততা, বিনম্র আচরণ ও আত্মত্যাগের কারণেই তিনি বিশ্বজুড়ে মানুষের এত অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছেন। এই ভালোবাসা কারও দয়ায় নয়, বরং নিজের মেধা আর দেশের জার্সির প্রতি হৃদয় উজাড় করে দেওয়ার ফলেই অর্জিত হয়েছে।

পোস্টে আবেগ প্রকাশ করে আন্তোনেলা লেখেন, কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয় এবং বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল ঠিক তেমনই এক মুহূর্ত। স্টেডিয়ামজুড়ে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। দীর্ঘ এই সোনালী ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে মেসির পাশে থাকতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী উল্লেখ করে তিনি বলেন, জীবনের এত বড় একটি অধ্যায় তিনি যেভাবে শেষ করলেন, তা দেখে তিনি রোমাঞ্চিত। একই সঙ্গে জীবনের বহু কিছু শেখানোর জন্য মেসিকে ধন্যবাদ জানিয়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

মেসির এই আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচটি ঘিরে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের পাশাপাশি তার দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তুলতে আয়োজন করা হয় বিশেষ ড্রোন শোর। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে মেসির এই অর্জন ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ