ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে ক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়াতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। নতুন রেডিওথেরাপি মেশিনগুলো স্থাপন করা হলে রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীর চাপও কমবে।

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে রোবটিক সার্জারি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ জন্য প্রয়োজনীয় ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর দেশে আনার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়াতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। নতুন রেডিওথেরাপি মেশিনগুলো স্থাপন করা হলে রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীর চাপও কমবে।

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে রোবটিক সার্জারি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ জন্য প্রয়োজনীয় ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর দেশে আনার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ