ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দরিদ্রদের চিকিৎসাসেবা আরও বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান

ছবি : সংগৃহিত
ফলো করুন

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ডিসিএইচ ট্রাস্টের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিস্তারিত জানানো হয়েছে।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, নিজেও অনেক দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবা দিতে সহযোগিতা করেছে।

সাক্ষাতে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা চাওয়া হলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

এ সময় আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

প্রতিনিধিদল সম্মেলনের আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিবও উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি বঙ্গভবন ঢাকা কমিউনিটি হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দরিদ্রদের চিকিৎসাসেবা আরও বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ডিসিএইচ ট্রাস্টের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিস্তারিত জানানো হয়েছে।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, নিজেও অনেক দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবা দিতে সহযোগিতা করেছে।

সাক্ষাতে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা চাওয়া হলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

এ সময় আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

প্রতিনিধিদল সম্মেলনের আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিবও উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ