ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

ছবি: সংগৃহীত
ফলো করুন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে মোট ৭৮৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানার বিভিন্ন এলাকা থেকে ১৩৫ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে যাচাই-বাছাই করা হবে বলে পুলিশ জানায়।

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথমে আটক ৬৫৩ জনের মধ্যে ৪৪৭ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কিশোর গ্যাং চক্র রয়েছে, যার সদস্য সংখ্যা এক হাজারের উপরে। সাধারণ মানুষের অভিযোগ অনুসারে, এসব গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার পাশাপাশি নিজেদের মধ্যে মারামারি এবং অপরাধে জড়ায়।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ জেলার সব থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে। তবে এখনও পর্যন্ত চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘‘উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশ সুপার আবু তারেক জানান, ‘‘৩০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছিল এবং এটি এখনও চলমান। এখন পর্যন্ত ৭৮৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২০৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘কিশোর গ্যাংয়ের মূল আশ্রয়দাতাদের সন্ধান চলছে এবং তাদেরও দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’’

ট্যাগ : সারা দেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে মোট ৭৮৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানার বিভিন্ন এলাকা থেকে ১৩৫ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে যাচাই-বাছাই করা হবে বলে পুলিশ জানায়।

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথমে আটক ৬৫৩ জনের মধ্যে ৪৪৭ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কিশোর গ্যাং চক্র রয়েছে, যার সদস্য সংখ্যা এক হাজারের উপরে। সাধারণ মানুষের অভিযোগ অনুসারে, এসব গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার পাশাপাশি নিজেদের মধ্যে মারামারি এবং অপরাধে জড়ায়।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ জেলার সব থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে। তবে এখনও পর্যন্ত চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘‘উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশ সুপার আবু তারেক জানান, ‘‘৩০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছিল এবং এটি এখনও চলমান। এখন পর্যন্ত ৭৮৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২০৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘কিশোর গ্যাংয়ের মূল আশ্রয়দাতাদের সন্ধান চলছে এবং তাদেরও দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ